সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিল-আর্জেন্টিনা, স্বপ্নের ফাইনাল দেখবে বিশ্ববাসী?
প্রকাশ: ৫ জুলাই, ২০২১, ৪:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনা, স্বপ্নের ফাইনাল দেখবে বিশ্ববাসী?

মুক্তধারা ডেস্কঃ

কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নীল ফাইনাল সত্য হওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ে, সেই স্বপ্নের ফাইনাল এখন মাত্র একধাপ দূরে।
ব্রাজিল-আর্জেটিনা ম্যাচের একটি মুহূর্ত। পুরানো ছবি

ব্রাজিল-আর্জেন্টিনা এখনো বিশ্ব ফুটবলের পরম কাঙ্খিত এক ম্যাচ। যে ম্যাচে ফুটবল দুনিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে। কোপা আমেরিকায় প্রতি আসরেই সম্ভাবনা থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার। গেল আসরেও দুই পরাশক্তির সাক্ষাত হয়েছিলো। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্রাজিল।

এবারো সেই সুযোগ আসছে। তবে সেমিফাইনালে না। দু’জনই দোর্দণ্ড প্রতাপে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেমিতে নিজ নিজ ম্যাচে জয় পেলেই দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল।

প্যারাগুয়েকে শ্যুট আউটে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার সেমিতেই। টানা দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে মঙ্গলবার (৬ জুলাই) সকালে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর।

পরের দিন সকালে আসরের দ্বিতীয় সেমিফাইনাল। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির দল মুখোমুখি হবে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়ার। সবশেষ ২০১৬ আসরে সেমিফাইনাল খেলেছিলো কলম্বিয়ানরা। সেবার চিলির কাছে হেরে শেষ হয় তাদের আসর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা