● ●


আর্জেন্টিনাকে হারিয়েই কোপা জিততে চান নেইমার
প্রকাশ: 6 July, 2021, 4:57 am |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হারিয়েই কোপা জিততে চান নেইমার

মুক্তধারা ডেস্কঃ

মঙ্গলবার ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে চান।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই আমি। আমি তাদের উৎসাহিত করছি। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে।’

চলতি কোপায় দুর্দান্ত খেলছে নেইমার ও ব্রাজিল। নেইমার যে ম্যাচগুলোয় খেলেছে প্রতিটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। পেরুর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেইমার।

বুধবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ১৪ বারের কোপাজয়ী আর্জেন্টিনা। সে ম্যাচে মেসিরা জিতলে ফাইনালে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ১০ জুলাই মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা