● ●


থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ
প্রকাশ: 19 August, 2025, 4:09 pm |
অনলাইন সংস্করণ

থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ

 

মুক্তধারা প্রতিবেদক।।

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্ময়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে পুরুষ পুলিশ সদস্যরা ধরে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধার পর পরই আন্দোলনরত ছাত্র-জনতা বরিশাল কোতোয়ালি মডেল থানা ঘেরাও করতে আসেন। এসময় থানার প্রধান গেট আটকে দেওয়ায় থানার মধ্যে ও বাহিরে ছাত্র-জনতা আটকে পরেছেন।

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

থানার মধ্যে থাকা স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের প্রধান সমন্ময়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও কে মামলা করেছে তার কোন সদূত্তর দিতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে সাতটার সময়ও থানা কম্পাউন্ডের সামনে মহিউদ্দীন রনিসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান ধর্মঘট পালন করছেন। আর থানার বাহিরে অসংখ্য ছাত্র-জনতা অপেক্ষমান রয়েছে। পাশাপাশি থানার গেটের বাহিরে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রবেশে বাঁধা প্রদান করে গেট আটকে রেখেছে থানা পুলিশ।

এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা এখনও মিডিয়ার সাথে কথা বলেননি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।

কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা :

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নাজমুল হুদা ও সৌমিক আহমেদ।

তারা জানান, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেই শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সাত দফা দাবি পেশ করেছিল। কিন্তু হঠাৎ করেই আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর হামলা এমনকি হাসপাতাল ভবনেও হামলা চালানোর মতো ঘটনা ঘটে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেল থেকে হাসপাতালের দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়ে কর্মবিরতিতে চলে যান। এরপর ইন্টার্ন চিকিৎসকের পক্ষ থেকে চিকিৎসক দিলীপ রায় ও হাসপাতালে হামলার ঘটনার সঙ্গে জড়িত ও উসকানি দাতাদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

ইন্টার্ন চিকিৎসক নাজমুল হুদা বলেন, মঙ্গলবার দুপুরে আমরা গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পুলিশ এরই মধ্যে হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। সেই সঙ্গে কর্তৃপক্ষও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তাই সার্বিকভাবে রোগীদের কথা চিন্তা করে মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

অপরদিকে দুপুরে সভা শেষে শেবাচিম হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, চতুর্থ শ্রেণির স্টাফদের যে আল্টিমেটার ছিল ৪৮ ঘণ্টার তার ২৪ ঘণ্টা এখনও বাকি আছে।

এরইমধ্যে সরকারসহ হাসপাতাল ও পুলিশ প্রশাসন আমাদের আল্টিমেটামের দাবির বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমরা শুনতে পাচ্ছি এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, যদি হাসপাতালে কর্মপরিবেশ নিশ্চিত হয়, তাহলে কর্মবিরতিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সবসময় রোগীদের সেবা দিতে চাই। আপাতত ইন্টার্নরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন আর আমাদের বিষয়টি আগামী ২৪ ঘণ্টা পরে জানানো হবে। তবে হাসপাতালে এখন পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা