● ●


সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন 
প্রকাশ: 10 November, 2025, 9:54 pm |
অনলাইন সংস্করণ

সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন 

 

মুক্তধারা নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলে ঐক্য বিভাজনে লিপ্ত বলে অভিযোগ করা হয়েছে। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সোমবার বরিশাল নগরীতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তারা সকলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারী।

 

 

জয়নুলকে বরিশাল- ৩ আসনে মনোনয়ন দেয়ার দাবীতে নগরের আর্য্যলক্ষী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুলাদী উপজেলা বিএনপির আহ্বাযক অধ্যাপক মো: শরিয়ত উল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

 

 

বিএনপি নেতৃবৃন্দের লিখিত বক্তব্যে বলা হয়, বেগম সেলিমা বাবুগঞ্জ ও মুলাদীতে ২ থেকে ৩টি সমাবেশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অসাংঠনিক কার্যক্রম ঠিক নয়। তিনি বহু আগে বরিশাল- ৩ আসনে নির্বাচন না করার ব্যক্ত করেছেন। দুই উপজেলায় অ্যাডভোকেট জয়নুলের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ।

 

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৮’র নির্বাচনে জয়নুল ধানের শীষের প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ কমপক্ষে ৩০টি কেন্দ্র দখল করার পরও মাত্র ৬ হাজার ভোটে পরাজিত হন। তখনকার বিএনপির পদধারী নেতারা ধানের শীষের বিরোধীতা করেছিলেন।

 

 

দলের শীর্ষ পদধারী নেতা বেগম সেলিমা দলের ঐক্যে বিভাজন করছেন এমন অভিযোগ যৌক্তিক কিনা প্রসঙ্গে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘লিখিত বক্তব্যের ভেতরটা আমি পড়িনি। আমার ব্যক্তিগত বক্তব্য এটা নয়’।

 

 

আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যরিষ্টার ফুয়াদকে আসনটিতে ছাড় দেয়া হতে পারে এমন গুঞ্জন প্রসঙ্গে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘এবি পার্টি সম্পর্কে আমাদের কোন ধারনা নেই। আমরা কাউকে চিনিও না’।

 

২০০৮ এর নির্বাচনে জয়নুল মনোনয়বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে সাংগঠনিক বিরোধী কাজ করছেন কিনা জানতে চাইলে তার অনুসারীরা বরেন, তারপরও তিনি দলের গুরুত্বপূর্ন অনেক দায়িত্ব পেয়েছেন। কেন তাকে দায়িত্ব দেয়া হয় দলের হাইকমাণ্ড ভালো করে জানেন।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো: কাজী কামাল হোসেন, দক্ষিন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রেশমা রহমান, মুলাদী পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান প্রমূখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা