● ●


গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: 17 December, 2020, 10:27 am |
অনলাইন সংস্করণ

গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র

মুক্তধারা ডেস্কঃ

অনলাইন বিজ্ঞাপন বাজার গুগল অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্য। খবর বিবিসির।

অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন বিজ্ঞাপনের নিলাম নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এমন অভিযোগে তারা ফেসবুকের বিরুদ্ধেও মামলা দায়ের করতে যাচ্ছে।

এটি ফেসবুকের বিরুদ্ধে সর্বশেষ নেয়া আইনি পদক্ষেপ। ইতোমধ্যেই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি। তবে এ সম্পর্কে ফেসবুকের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে গুগল তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা আদালতে নিজেদের রক্ষায় ‘শক্তভাবে’ কাজ করবে। গুগলের মোট আয়ের ৮০ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে।

এ প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেন, ‘আমরা সর্বাধুনিক বিজ্ঞাপন প্রযুক্তি সেবায় বিনিয়োগ করেছি যা ব্যবসায়ীদের ও ভোক্তাদের সহায়তা করে। গত কয়েক দশকে ডিজিটাল বিজ্ঞাপনের দাম কমেছে। বিজ্ঞাপন প্রযুক্তির খরচও কমতির পথে। এই শিল্পে গড় খরচের চেয়ে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির খরচ কম। এগুলোই একটি উচ্চ প্রতিযোগিতাময় শিল্পের বৈশিষ্ট্য।’

মামলাকারী ১০টি অঙ্গরাজ্য হলো- টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মিসৌরি, মিসিসিপি, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ইউটাহ ও আইডাহো। মামলার নেতৃত্ব দিচ্ছে টেক্সাস। এই সবগুলো অঙ্গরাজ্যেই প্রসিকিউটররা রিপাবলিকান দলের।

মামলায় বলা হয়, গুগলের অনলাইন বিজ্ঞাপন বাজারের নিয়ন্ত্রণই এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য। ২০০৮ সালে ডাবলক্লিক সফটওয়্যার কেনার মাধ্যমে গুগল এই নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে। প্রচারকরা তাদের অনলাইন বিজ্ঞাপন বিক্রির জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা