● ●


বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…
প্রকাশ: 15 December, 2020, 5:19 am |
অনলাইন সংস্করণ

বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…

মুক্তধারা ডেস্কঃ
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অলৌকিক কোনো কিছু আশা করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। এ সময় ইরানকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে আমেরিকাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে জোর দেন তিনি।

বোরেল ফরাসি পত্রিকা ‘গ্রান্ড কন্টিনেন্ট’ এ একটি নিবন্ধ লেখেন। যেখানে তিনি ইরানের পরমাণু সমঝোতাসহ আরও অনেক আন্তর্জাতিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেছেন। বোরেল লিখেছেন, ইরানের পরমাণু সমঝোতায় অটুট রয়েছে। আমেরিকাকেও এ সমঝোতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সফল কূটনীতির ক্ষেত্রে এ সমঝোতা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলেও মনে করেন বোরেল।

তিনি আরও লেখেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বিশ্বব্যাপী আশাবাদ সৃষ্টি হয়েছে এবং বহু মেরুকেন্দ্রিকতা শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু তারপরও ইউরোপ যেন বাইডেনের কাছ থেকে অলৌকিক কোনোকিছু আশা না করে।’

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু সমঝোতায় সই করে। এ সমঝোতায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনার বিনিময়ে তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়। ওই সমঝোতা স্বাক্ষরে ইইউর তৎকালীন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কিন্তু ২০১৮ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এ সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নিলে এটি অচলাবস্থার সম্মুখীন হয়। জো বাইডেন আমেকিরার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন দেশটি এ সমঝোতায় ফিরে আসবে বলে আশা করছে এতে স্বাক্ষরকারী বাকি সব দেশ। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক বর্তমান প্রধান কর্মকর্তা হিসেবে জোসেপ বোরেল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা