সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পেলের রেকর্ড ভাঙার পথে মেসি
প্রকাশ: ৪ জুলাই, ২০২১, ৬:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পেলের রেকর্ড ভাঙার পথে মেসি

মুক্তধারা ডেস্কঃ

মেসি অপেক্ষায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে ছাড়িয়ে যাওয়ার। লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন লিওনেল মেসি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সবশেষ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেখানে তিনটি গোলেই ছিল মেসির অবদান।

এবার মেসি অপেক্ষায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে ছাড়িয়ে যাওয়ার। লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ১৪৯ ম্যাচে মেসির গোল ৭৬টি। মেসির সামনে আছেন শুধু পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে তালিকা শীর্ষে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

ইকুয়েডরের বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা হয় ৭৬টি। আর মাত্র একটি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি, দুই গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে।

এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আরেক ব্রাজিলিয়ান। ১০৭ ম্যাচে ৬৮ গোল নেইমারের। আর রোনালদোর গোলসংখ্যা ৯৮ ম্যাচে ৬২টি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা