সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়নাতদন্তের জন্য ম্যারাডোনার লাশ হাসপাতালে
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২০, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ময়নাতদন্তের জন্য ম্যারাডোনার লাশ হাসপাতালে

মুক্তধারা ডেস্কঃ

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুয়েন্স আয়ার্স পুলিশ। তার মরদেহ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, ম্যারাডোনার প্রথম ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের স্টেডিয়ামের দেয়ালে তার ছবি এঁকে স্মরণ করেছে তার ভক্তরা।

আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা তার ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে লিখেছেন একের পর এক বিজয়ের গল্প। কিন্তু ৬০ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর মৃত্যুতে যেনো এক আঁধার নেমে এসেছে গোটা দুনিয়ায়।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুয়েন্স আয়ার্স পুলিশ। ইতোমধ্যেই ম্যারাডোনার মরদেহ তার বাসবভন থেকে সান ফার্নেন্দো হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। সেখানে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানায় পুলিশ।

বুয়েন্স আয়ার্স পুলিশের প্রসিকিউটর জন ব্রোয়েট বলেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ম্যারাডোনা আর আমাদের মাঝে নেই। আমরা এখন তাকে সান ফার্নেন্দো হাসপাতালে নিয়ে যাচ্ছি। সেখানেই ময়নাতদন্ত করা হবে।

এদিকে, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ শহর বুয়েন্স আয়ার্সে। ১৯৭৬ সালে তিনি আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগ দিয়ে পেশাদার ফুটবল শুরু করেন। তার ভক্তরা সেই ক্লাবের স্টেডিয়ামের দেয়ালে ম্যারাডোনার ছবি এঁকে তাকে স্মরণ করছে।

একজন সমর্থক বলেন, আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় না এটা সত্য। ম্যারাডোনা মরতে পারেন না।

আরেকজন বলেন, আমি চিৎকার করে কেঁদে ফেলেছি। ম্যারাডোনার মৃত্যুর খবরটা পাওয়া মাত্র আমি নিজেকে সামলাতে পারিনি। খুব কষ্ট হচ্ছে।

ম্যারাডোনার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বোকা জুনিয়র্স তাদের কোপা লিবার্টেডোর্সের ম্যাচ বাতিল করেছে। আর তার প্রিয় ক্লাব নাপোলির সমর্থকরাও মোমবাতি জ্বালিয়ে ও তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা