শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ফুটবল আর্জেন্টিনার ‘সমর্থক’ নেইমার, ফাইনালে আর্জেন্টিনাকেই চান
প্রকাশ: ৬ জুলাই, ২০২১, ৫:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফুটবল  আর্জেন্টিনার ‘সমর্থক’ নেইমার, ফাইনালে আর্জেন্টিনাকেই চান

ব্রাজিলের পক্ষে আরও একটি কোপা শিরোপা ঘরে তুলতে অবশ্য ফাইনালে আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়াই আকাঙ্ক্ষিত প্রতিপক্ষ হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিততে না পারলে আর মজা কোথায়। শিরোপার আনন্দটা বহুগুণ বাড়িয়ে নিতেই ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকেই চায়। নেইমার অন্তত সেটিই চান। সে কারণে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করবেন। আজ পেরুর বিপক্ষে জিতে সেটিই জানিয়েছেন গণমাধ্যমকে।

ফাইনালে ব্রাজিলই জিতবে, নেইমারের প্রত্যয়।

নেইমার একই সঙ্গে জানিয়েছেন আরও একটি তথ্য। সেটি অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকা সমর্থকদের কিছুটা হলেও ধাক্কা দেবে। পিএসজি তারকা একসময় বার্সেলোনাতে লিওনেল মেসির সতীর্থ ছিলেন বলেই হয়তো তাঁর ওপর ‘আর্জেন্টাইন প্রভাব’ অনেক বেশি। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে সোজাসাপ্টাই বলে দিলেন আসল কথাটা, ‘দেখুন, আমি আর্জেন্টিনার সমর্থক। সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদেরই সমর্থন দেব। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’

আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল হলে সেটি হবে মেসি বনাম নেইমার দ্বৈরথ। ফুটবলপ্রিয়দের জিবে জল আনা সেই লড়াই এখন খুবই বাস্তব। তবে নেইমার যতই বলুন, তিনি আর্জেন্টিনার সমর্থক, তিনি ফাইনালে আর্জেন্টিনাকে চান, ফাইনাল জয়ের দৃঢ় প্রত্যয় থেকে কিন্তু তিনি এক চুলও নড়ছেন না, ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’

মারাকানার ফাইনালের আগে নেইমার দারুণ খুশি তাঁর সতীর্থদের নিয়ে। আজ পেরুর বিপক্ষে তাঁর বানিয়ে দেওয়া বলেই গোল করেছেন লুকাস পাকেতা। নেইমারের মতে এই পাকেতা একজন ম্যাচ উইনারই, ‘পাকেতা দুর্দান্ত এক খেলোয়াড়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে। প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা