● ●


যেভাবে ইউসুফ থেকে দিলীপ
প্রকাশ: 7 July, 2021, 4:32 am |
অনলাইন সংস্করণ

যেভাবে ইউসুফ থেকে দিলীপ

মুক্তধারা ডেস্কঃ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার।

দিলীপ কুমার নাম হলেও অনেকেই জানেন না যে তিনি একজন মুসলিম। তার নাম মূলত ইউসুফ। চলচ্চিত্রে জগতে এসে তিনি তার নাম পরিবর্তন করেছিলেন।

ছোট থেকেই ইউসুফ ছিলেন কিছুটা একরোখা। বাবার সঙ্গে প্রায় সময়েই বনিবনা হতো না তার। ইউসুফের বাবা ছিলেন একজন ব্যবসায়ী। একদিন বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান তিনি।

ইউসুফের বাড়ি পেশোয়ারে হলেও তিনি পড়ালেখা করতেন নাসিকের বার্নেস বোডিং স্কুলে। বাড়ি ছেড়ে আসার পর আলাপ হয় এক ক্যাফে মালিকের সঙ্গে। সেখানেই আবার পাশে পেয়ে যান এক আংলো ইন্ডিয়ান পরিবারকে। এরপর সেনাবাহিনীর একটি ক্লাবে দোকান দিয়ে বসেন ইউসুফ। ইংরেজিতেও ছিলেন বেশ দক্ষ। তাই ব্যবসা দাঁড় করাতে খুব একটা বেশি সময় লাগেনি তার।

অভিমান কমিয়ে ইউসুফ একদিন আবার বাড়ি ফিরে যান। পকেটে তখন কামাইয়ের ৫ হাজার টাকা। লক্ষ্য ছিল ব্যবসায়ী হবেন। সেই সূত্রেই পরিচয় হয় এক মাসানির সঙ্গে। কিন্তু সেই মাসানি দেখেই বুঝলেন, ইউসুফের জায়গা ব্যবসার গদিতে নয়। তার স্থান অন্য কোথাও। সেই মাসানিই তাকে প্রথম নিয়ে যান বোম্বে টকিজে।

প্রথম দিকে ইউসুফ গল্প বাছাই আর চিত্রনাট্য লেখার কাজে সাহায্য করতেন। ভালো উর্দু জানা ছিল তার। ফলে এই কাজেও তার সুনাম বাড়তে থাকল।

১৯৪৪ সালে অমিয় চক্রবর্তী পরিচালিত জোয়ার ভাটা ছবিতে প্রথম অভিনয় করেন ইউসুফ। সেই ছবিতেই তিনি ইউসুফ নাম পরিবর্তন করে নাম দিয়েছিলেন দিলীপ কুমার। এরপর বাকিটা শুধুই এখন ইতিহাস।

গত ৫ দশকে তিনি অভিনয় করেছেন ৬৫টিরও বেশি ছবিতে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেবদাস, মধুমতী, মুঘলে আজম, গঙ্গা যমুনা, ক্রান্তিসহ আরও অসংখ্য সুপারহিট ছবি। এভাবেই একদিন ইউসুফ হয়ে গেলেন বলিউডের দিলীপ কুমার।

তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো‘তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তার নায়িকা ছিলেন স্ত্রী সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে‘ পুরস্কারেও তাকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ‘- এ সম্মানিত করে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা