● ●


ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
প্রকাশ: 4 August, 2021, 1:52 pm |
অনলাইন সংস্করণ

ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

মুক্তধারা ডেস্কঃ

ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই অন্য উন্মাদনা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালের রেশ এখনো শেষ হয়ে যায়নি। এরই মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনার আরও এক দ্বৈরথের সূচি ঘোষিত হয়েছে। আগামী নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমাররা।

করোনাকালে দুই দফা স্থগিত হয়েছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। এছাড়া বিশ্বকাপের বাকি নেই আর দুই বছরও, অথচ কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে প্রতি দলের এখনো বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসা সূচির পথে।

এর ফলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্স-আপ ব্রাজিলকে চলতি বছর খেলতে হবে আরও ছয়টি করে ম্যাচ। তারই একটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের মাটিতে পড়শিদের আতিথ্য দেবে আর্জেন্টিনা।

কনমেবল ও ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছর প্রথম তিন মাসে খেলবে আরও চারটি ম্যাচ। করোনার কারণে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া দুটো ম্যাচের সূচি এখনো ঠিক হয়নি।

উল্লেখ্য, কোপা আমেরিকার শিরোপা জিতলেও বর্তমানে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। শীর্ষে আছে ব্রাজিল। ছয় ম্যাচের তিনটিতে ড্র করা আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। আর নেইমাররা জিতেছেন নিজেদের সবকটি ম্যাচে। ফলে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছেন আপাতত আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে।

কনমেবল পয়েন্ট তালিকার তিনে আছে ইকুয়েডর, যাদেরকে আর্জেন্টিনা হারিয়েছিল কোপার শেষ আটে। তাদের সংগ্রহ ৯। এর পর দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের সঙ্গে সমতায় আছে কলম্বিয়া, দুই দলেরই পয়েন্ট ৮। এরপর প্যারাগুয়ে ৭, চিলি ও ভেনেজুয়েলা সমান ৫ পয়েন্ট নিয়ে আছে পরের তিন অবস্থানে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা