● ●


টিকার আগে-পরে কী খাবেন  
প্রকাশ: 4 July, 2021, 11:27 am |
অনলাইন সংস্করণ

টিকার আগে-পরে কী খাবেন  

মুক্তধারা ডেস্কঃ

করোনার টিকা দেওয়া নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই। প্রথম টিকা দেওয়ার পর দুয়েকটি বিচ্ছিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া বড় কিছু তো হয়নি। আর যেকোনো প্রতিষেধকের কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া শরীরে হবেই হবে। কোভিডের টিকাও ব্যতিক্রম নয়। এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অত্যন্ত স্বাভাবিক এবং কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি। টিকা নিলে একদিকে যেমন নিজে সুস্থ থাকা যায় তেমনি নিরাপদ রাখা যায় প্রিয়জনকেও।

টিকার আগে-পরে কী খাবেন  

টিকা দেওয়ার পর শরীরে অল্প ব্যথা, অবসাদ, ক্লান্তি অনুভব হতে পারে। সাময়িকভাবে দুর্বলতা পেয়ে বসতে পারে। এতে চিন্তার কিছু নেই। খাওয়াদাওয়ার দিকে একটু নজর দিলেই কাটিয়ে উঠতে পারবেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো। টিকা নেওয়ার আগে-পরের দুয়েকদিন একটা ব্যালান্সড ডায়েট খাওয়া উচিত। কয়েকদিন কী খাবেন জেনে নেওয়া যাক-

টিকার আগে-পরে কী খাবেন  

১.টিকা নেওয়ার দিন কয়েক আগে থেকে সকালটা রসুন ভেজানো পানি খেয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে রসুনের কোয়া একটু থেঁতলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে আগের রাতে। এছাড়া ভেষজ চা খাবেন দিনে ২/৩বার। আদা, লবঙ্গ, দারুচিনি, তালমিছরি, তুলসিপাতা, গোলমরিচ সাথে দিয়ে চা বানিয়ে খেতে পারেন। নাস্তায় আটার রুটি, সিদ্ধ ডিম ও সবজির তরকারি রাখুন।

২.প্যাকেটজাত কোনো খাবার খাবেন না। বেশি তেল-ঝাল-মশলা দিয়ে রান্না করা থেকে বিরত থাকুন। গরুর মাংস, খাসির মাংস এড়িয়ে চলুন। মাছের পাতলা ঝোল খান। ভাত, ডাল-তরকারি, খিচুড়ি, মাছ, মুরগি, শাক-সবজি প্রতিদিন সাধারণভাবে যা যা রান্না হয় তাই খাবেন। খাবার শেষে দই খেতে পারেন। কারণ, দইয়ে আছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া।

টিকার আগে-পরে কী খাবেন  

৩.বেশি বেশি পানি পান করুন। এ সময় শরীরে পানির খুব দরকার হয়। একে তো গরম তার উপর কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া। তাই মৌসুমী বিভিন্ন রসালো ফলের জুস বা আস্ত ফল খাবেন। সকাল-বিকাল ডাবের পানি খান।

টিকার আগে-পরে কী খাবেন  

৪.বিকালে ভেষজ চা খাবেন। ময়দার বিস্কুট না খেয়ে একমুঠো বাদাম বা ড্রাই ফ্রুট খেতে পারেন। চিনিযুক্ত খাবারকে না বলুন। কয়েকদিন প্রসেসড সুগার, কেক, পেস্ট্রি, কুকি খাবেন না। তেল-মসলা ছাড়া মুড়িমাখা খাওয়া যেত পারে। তবে ছোলা ভুনা, পুরি, সিঙ্গারা, আলুর চপ, সমুচা-এগুলো এড়িয়ে চলবেন। এছাড়া চিপস ও পপকর্ন যেমন খাবেন না তেমনি বিয়ার ও মদ্যপান করবেন না। বেশি বেশি পানি পান করুন। তাহলে ক্লান্তি খুব দ্রুত চলে যাবে।

টিকার আগে-পরে কী খাবেন  

৫.রাতের খাবার বেশি দেরি করে না খাওয়াই ভালো। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খেয়ে নিন। সবজি খিচুড়ি, রুটি-তরকারি খেতে পারেন। খাওয়ার পর সামান্য পায়চারি করে নিতে ভুলবেন না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা