বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাফুফে নির্বাচন ৩ অক্টোবর
প্রকাশ: ১১ আগস্ট, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাফুফে নির্বাচন ৩ অক্টোবর

মুক্তধারা ডেস্কঃ

অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের দিণক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে নির্বাচনের ডেলিগেট সংখ্যা চূড়ান্ত করেছে ফেডারেশন। গেলবারের চেয়ে পাঁচজন বেড়ে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১৩৯ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাহী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় বাফুফে।

করোনা পরিস্থিতির মাঝেও সরগরম বাফুফে। নির্ধারণ করতে হবে স্থগিত হওয়া নির্বাচনের ক্ষণ। নির্বাহী কমিটির বৈঠকে তাই নিয়ে আলোচনার ঝড়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। তবে শেষ কথা বলছে ফিফা।

এ সম্পর্কে বাফুফে সিনিয়র সহ-সভাপতি বলেন, আগামী ৩ অক্টোবর সর্বসম্মতি ক্রমে বাফুফের নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। বার্ষিক সাধারণ সভা হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাথমিক। কারণ পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্তও পরিবর্তন হবে। ফিফার কাছে আমরা এটার চিঠি পাঠাবো, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকে।

নির্বাচনের ডেলিগেট নির্ধারণে প্রত্যেক বছরই থাকে ছোটখাটো কিছু জটিলতা ছিল এবারো। তবে সব কিছুই নাকি গুছিয়ে এনেছে বাফুফে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১৩৯ জন। গত বারের চেয়ে বেড়েছে ৫ জন।

সালাম মুর্শেদী বলেন, আমরা ডেলিগেট চূড়ান্ত করেছি এবং এরপর থেকে এটা সংশোধনের আর কোনো সুযোগ নেই। কারণ এটা সবার সম্মতিতেই করা হয়েছে। যারা ৩ অক্টোবর তাদের ভোট দেবেন।

নির্বাহী কমিটির বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট পাশ করেছে ফেডারেশেন। বিভিন্ন কার্যক্রমে বাফুফে খরচ করবে ৫২ কোটি ৩২ লাখ টাকা। যার সিংহ ভাগই খরচ করা হবে ট্রেনিং এবং ডেভলপমেন্ট খাতে।

সালাম মুর্শেদী আরও বলেন, আমাদের বাজেটে সামান্য কিছু ঘাটতি আছে। সেটা বিভিন্ন খাত থেকে সমন্বয় করা হবে।

করোনায় এ বছর স্থগিত হওয়া নারী লিগ নভেম্বরে শুরু করা সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে চূড়ান্ত হয়নি সামনের মৌসুমের প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর তারিখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা