|
চরবাড়িয়ার লামচরিতে নতুন মেম্বার রাসেল শপথ নেওয়ার আগেই জনগনের পাশে
|
|
মুক্তধারা প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের লামচরী ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রাসেল হাওলাদার জনগণের দুর্ভোগ দেখে শপথ নেওয়ার আগেই তার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করাচ্ছেন।
আজ সোমবার সকালে লামচরীর গনির হাট এলাকার হুন্ডা ও মাহিদ্রা এস্টান্ডে দেখা যায় মেম্বার রাসেল হাওলাদার তার লোকজন নিয়ে রাস্তায় কাজ করতে আছেন। তবে স্থানীয়দের কাছেও খুব প্রশাংসায় ভাসছেন তিনি।
সর জমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর আগে বন্যার পানিতে রাস্তাটি ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটি দিয়ে চলাচলের বন্ধ হয়ে পড়ে মাহিন্দ্রা ও হালকা যানের।
মেম্বার রাসেল তিনি নির্বাচিত হওয়ার পরই স্থানীয়দের কষ্ঠ দেখে তার ব্যাক্তিগত অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন।
তবে স্থানীয় মুদির দোকানদার সাইদুল হোসেন ও মটরসাইকেল চালক কাওছার হোসেনসহ অনেকে বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এর সামনেই রয়েছে একটি জামে মসজিদ। হাজার হাজার লোক দিন রাত চলাচল করে এই রাস্তা থেকে। ইউনিয়নে নতুন মেম্বার রাসেল হাওলাদার দায়িত্ব নেয়ার আগেই এলাকার অন্যান্য উন্নয়ন কাজের পাশে ছিলো তিনি। এবার এই ভাঙ্গা রাস্তাটির উন্নয়নের দিকে নজর পরে তার।
মেম্বার রাসেল হাওলাদার বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। এখন আমি দায়িত্ব বুঝে পাইনি। কিন্তু এলাকার মানুষের কষ্ঠ দেখে নিজের টাকায় রাস্তাটি মেরামত করেছি। জনগণের ভালো মন্দের বিষয়টি তো দেখতে হবে। তিনি আরো বলেন, লামচরী এলাকার অবহেলিত রাস্তা গুলো বরাদ্দ পেলেই তার কাজ শুরু করবো ইশ্নআল্লাহ। |