মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরে থাকতে হবে সন্ধ্যা ৬টা-সকাল ৬টা, অন্য সময়ও শর্ত
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২০, ২:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘরে থাকতে হবে সন্ধ্যা ৬টা-সকাল ৬টা, অন্য সময়ও শর্ত

মুক্তধারা অনলাইনঃ
এখন থেকে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্য সময়েও অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

গতকাল শুক্রবার জারি করা ছুটির আদেশটি সংশোধন করে নতুন সময়সীমা ঠিক করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের দিনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ধ্যা ছয়টার পর ঘর থেকে বের হওয়া যাবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, এর মানে হলো সন্ধ্যা ছয়টার পর ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাটও বন্ধ থাকবে। দোকানপাট বন্ধের বিষয়ে এর আগে অন্য কোনো সংস্থা ভিন্ন কোনো নির্দেশ দিয়ে থাকলে সেটা সংশোধন করতে অনুরোধ করা হবে।

উল্লেখ্য, এর আগে ৬ এপ্রিল পুলিশ নির্দেশ দিয়ে বলেছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সারা দেশের সব দোকানপাট সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা