শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু
প্রকাশ: ৫ জুন, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু

মুক্তধারা প্রতিবেদকঃ

ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকাল পৌনে ৯টার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পণ্ডিতেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার তজু ব্যাপারির ছেলে আব্দুল মালেক (৫০) ও কালু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫)।
আহতরা হলেন- মো. শাহাবুদ্দিন, মো. কবির হোসেন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন জানান, সকালে আব্দুল মালেক বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শৌচাগারে কাজ করতে আসেন জসিম উদ্দিন।

সকাল ৯টার দিকে তিনি সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন। ওই সময় তার সঙ্গে আব্দুল মালেকও সেপটিক ট্যাংকে নামেন। এক পর্যায়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা নিস্তেজ হয়ে পড়েন। তাদের বাঁচাতে শাহাবুদ্দিন ও কবিরও সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকলে তারাও গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আমানুল্লাহ্ জানান, সকালে চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আব্দুল মালেক ও মো. জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন মারা গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা