রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশালের হিজলা উপজেলায় উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চার সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের ছেলে নাঈমের সাথে তার মোটর সাইকেলে করে উপজেলা সদরে যাচ্ছিলেন।

খুন্না গোবিন্দপুর এলাকা অতিক্রমের সময় সেখানে উপস্থিত থাকা বিরোধী গ্রুপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভির ও তার দলবল হামলা চালায়। এতে শান্ত ও নাইম আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকেই হামলার খবর ছড়িয়ে পরলে উপজেলা ছাত্রলীগের সভাপতির পক্ষের লোকজন খুন্না বাজারে জড়ো হতে শুরু করে।
উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাত সোয়া ১০টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

আহত পুলিশ সদস্যদের দু’জনকে হিজলা এবং এক জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলার সার্কেল এএসপি মতিউর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা