|
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল বরিশালের চরবাড়ীয়া ইউনিয়ন
|
|
মুক্তধারা প্রতিবেদকঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামিলীগের নেতা কর্মিরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ মাহতাব হোসনে সুরুজ। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মিরা অভিযোগ করেন যে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেনি ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব খান। তারা অনুপস্থিত থেকেই ক্ষান্ত হননি বরং অনেক নেতা কর্মিকে আসতে বারন করেন। তাই এই ব্যাপারে ক্ষুব্দ হয়ে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খালেক হাওলাদার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত ছিলেন না তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। তাদের কখনোই আওয়ামী লীগের বড় পদে থাকার কোন অধিকার নেই। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মিরাও ক্ষোভ প্রকাশ করেন। |