বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মোহনায় জালের বিস্তার, বাড়ছে না নদীর ইলিশের আমদানি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোহনায় জালের বিস্তার, বাড়ছে না নদীর ইলিশের আমদানি

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশাল: বরিশালের মোকামগুলো এখন ইলিশে ভরপুর। তবে সাগরের ইলিশ প্রচুর পরিমাণে থাকলেও বাড়ছে না নদীর সুস্বাদু ইলিশের আমদানি।

বাজারঘুরে দেখা যায়, নদীর চেয়ে সাগরের ইলিশের আমদানি অনেক বেশি। যদিও ধরার পর স্বল্প সময়ের মধ্যে বিক্রি হওয়ায় কিছুটা সতেজ থাকা নদীর ইলিশের কদর স্থানীয়ভাবে অনেক বেশি। আর স্থানীয়ভাবে চাহিদা থাকায় সাগরের চেয়ে নদীর ইলিশের দাম আকারভেদে ৫০-১শ টাকা কেজিতে বেশি হাঁকা হচ্ছে।

তবে আগামী সপ্তাহে সাগরের ইলিশের আমদানি আরো বাড়ার সম্ভাবনা থাকলেও নদীর ইলিশের আমদানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, এখন ডালা জো’র কারণে মাছের আমদানি কিছুটা কমেছে। জো শুরু হলে আগামী সপ্তাহের রোববারের পর মাছের আমদানি বাড়বে এবং দরও কমবে।

তবে আবহাওয়া খারাপ না হলে নদীর ইলিশের আমদানি বাড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, সাগর ও নদীর মোহনায় প্রচুর পরিমাণে জাল ফেলে রেখেছেন জেলেরা। ফলে সাগরের ইলিশ ঝাঁকবেঁধে নদীতে আসতে পারছে না।

তিনি বলেন, এখন দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা উপকূলীয় এলাকায় সাগর-নদীর মোহনায় চলে গেছেন। কোনো বাঁধা নিষেধ না থাকায় সেখানে সব এলাকার মানুষ এখন ইলিশ শিকার করছেন। মোহনায় জাল ফেলায় সেখানেই ইলিশগুলো ধরা পড়ছে। দেশের ভেতরের নদ-নদীতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে মোহনায় জাল না ফেলা হলে বর্তমান সময়ে দেশের অভ্যন্তরেও ইলিশ পাওয়া যেত। কিন্তু মোহনায় জাল ফেলতে নিষেধ করার সুযোগও নেই।

তিনি বলেন, আবহাওয়া খারাপ হলে জেলেরা মোহনায় জাল ফেলতে পারবে না, সবাই ফিরে আসবে। আর তখন ইলিশগুলো দেশের নদীতে অবাধে প্রবেশ করতে পারবে। নয়তো সামনের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ইলিশগুলো নদীতে ডিম ছাড়তে আসবেই। আর তখন নিষেধাজ্ঞা শেষে নদীর ইলিশের দেখা মিলবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা