বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


শিপ্রা ও সিফাত নিকটাত্মীয়ের বাসায় রয়েছেন: র‌্যাব
প্রকাশ: ১০ আগস্ট, ২০২০, ২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিপ্রা ও সিফাত নিকটাত্মীয়ের বাসায় রয়েছেন: র‌্যাব

মুক্তধারা ডেস্কঃ

মেজর (অব.) সিনহা হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিনহার তথ্যচিত্র নির্মাণ কাজের সহযোগী সিফাত কারাগার থেকে মুক্তি পান দুপুরে। পরে নম্বরবিহীন একটি সাদা মাইক্রোবাসে করে তাকে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আগেই মুক্তি পাওয়া আরেক সহযোগী শিপ্রা ও সিফাত বর্তমানে তাদের নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছেন।।

র‌্যাবের এই কর্মকতা বলেন, সিফাত একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি খুব ট্রমার মধ্যে আছেন। এজন্য আমরা একটু সময় নিচ্ছি। মানসিক চাপ কমলেই আমরা তার সঙ্গে কথা বলবো।

‘শিপ্রা দেবনাথও তার নিকটাত্মীয়ের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে। শিপ্রা এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চান। আমাদের বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার দেখে যেতে চান। ’

সিফাত ও শিপ্রা দু’জনের সঙ্গেই র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করছেন। আমরাও সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এমনকী মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আর তারা যদি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত।

এর আগে বেলা ১১টায় সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ। আগের দিন রোববার দুপুরে জামিন পান সিনহার দলে থাকা আরেক সদস্য শিপ্রা দেবনাথ। সিফাত ও শিপ্রা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিষবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা