|
২৮ জুন: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল
|
|
মুক্তধারা ডেস্কঃ আজ ২৭ জুন, ২০২১, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিখ্যাতজনদের জন্ম ও মৃত্যুর তারিখ।
ঘটনাবলি: ১২৬৬ – মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন। ১৩৮৯ – অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে। ১৬৫৭ – দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়। ১৭৫৭ – মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন। ১৮২০ – প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়। ১৮৩৮ – ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে। ১৯১৯ – জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ১৯৫৪ – জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন। ১৯৬৭ – ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়। ১৯৭৬ – ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে। ১৯৭৬ – মার্কিন বিমান ও নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট অন্তর্ভুক্ত হয়। ১৯৭৮ – পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
জন্ম: ১৪৭৬ – পোপ চতুর্থ পল। ১৪৯১ – অষ্টম হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা। ১৫৭৭ – পিটার পল রুবেনস, তিনি ছিলেন ফ্লেমিশ চিত্রশিল্পী ও কূটনীতিক। ১৭১২ – জঁ-জাক রুসো, তিনি ছিলেন সুইজারল্যান্ডীয় দার্শনিক। ১৮৬৭ – লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক, কবি ও নাট্যকার। ১৮৭৩ – অ্যালেকসিস কারেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী। ১৮৮৩ – পিয়েরে লাভাল, তিনি ছিলেন ফরাসি সৈনিক, রাজনীতিক ও ১০১ তম প্রধানমন্ত্রী। ১৮৯৪ – গোকুলচন্দ্র নাগ, তিনি ছিলেন ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। ১৯০১ – মণি সিংহ, তিনি ছিলেন কমিউনিস্ট নেতা। ১৯০৬ – মারিয়া গ্যোপের্ট-মায়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯২১ – ভারতের পি. ভি. নরসিমা রাও, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী। ১৯২৬ – মেল ব্রুক্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯২৮ – জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। ১৯২৭ – ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৩০ – উইলিয়াম সেসিল ক্যাম্পবেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী। ১৯৪০ – অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। ১৯৪৩ – ক্লাউস ফন ক্লিৎসিং, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯৫৭ – ক্যাথলিন ক্যাথি ক্রস, তিনি নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার ও আইসিসি মনোনীত আম্পায়ার। ১৯৭১ – ফাবিয়ঁ বার্থেজ, তিনি সাবেক ফরাসি ফুটবলার। ১৯৮৫ – ফিলিপ ফিল অ্যান্টোনিও বার্ডসলে, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়। মৃত্যু: ৫৪৮ – প্রথম থিওডোরা, তিনি ছিলেন বাইজেন্টাইন জাস্টিনিয়ানের স্ত্রী। ৫৭২ – আল্বোইন, তিনি ছিলেন লোম্বারডের রাজা। ১৩৮৫ – আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট। ১৫৮৬ – প্রিময টরুবার, তিনি ছিলেন স্লোভেনীয় লেখক ও সংস্কারক। ১৫৯৮ – আব্রাহাম অরটেলিউস, তিনি ছিলেন ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ। ১৮৩৬ – জেমস ম্যাডিসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি। ১৯১৭ – স্টেফান লুচিয়ান, তিনি ছিলেন রোমানিয়ান চিত্রশিল্পী। ১৯৩৬ – আলেকজান্ডার বেরকমান, তিনি ছিলেন আমেরিকান লেখক ও সমাজকর্মী। ১৯৭৫ – রড সেরলিং, তিনি ছিলেন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। ১৯৮৬ – হাজী মোহাম্মদ দানেশ, তিনি ছিলেন অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা। ১৯৯২ – মিখাইল তাল, তিনি ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন লাতভিয় দাবাড়ু। ২০০১ – জোয়ান সিমস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী। ২০০৯ – এ. কে. লোহিত দাস, তিনি ছিলেন ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১২ – রবার্ট সাবায়টিয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি। |