শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যাচ্ছে? যে ৫টি কারণে এমন হয়
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০, ৪:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যাচ্ছে? যে ৫টি কারণে এমন হয়

মুক্তধারা ডেস্কঃ

ঘুম থেকে উঠে আপনার মুখ ও গলা শুকিয়ে যাচ্ছে এবং এইটা প্রতিদিনের ঘটনা? এমন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে প্রথমে মুখ শুকানোর কারণ খুঁজে বের করতে হবে। জেরোস্টোমিয়া এই রোগের মেডিক্যাল টার্ম। মুখের লালার অভাবে এই সমস্যা হয়। একসময় এই রোগ ঢোক গিলতে এবং কথা বলতেও সমস্যার সৃষ্টি করে।

এই রোগের পিছনে কিছু কারণ আছে যেগুলো প্রথমে খুঁজে বের করতে হবে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:

কিছু ওষুধ শুষ্ক মুখের কারণ হতে পারে। উদ্বেগ, হতাশা, ব্যথা এবং পেশী শিথিলতার জন্য যেসব ওষুধ খাওয়া হয় তার প্রতিক্রিয়ায় এমন হতে পারে। সকালে উঠে গলা মুখ শুকিয়ে গেলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

মুখ দিয়ে শ্বাস নেওয়া:

মুখ থেকে নিঃশ্বাস নেওয়া, বিশেষত যখন আপনি ঘুমিয়ে থাকেন, হাইপোস্যালিভেশনের অন্যতম সাধারণ কারণ। আপনি যদি এই দলের মানুষ হন তবে অবশ্যই এই অভ্যাসটি পরিবর্তন করুন এবং কেন আপনি মুখ দিয়ে শ্বাস নিতে পচ্ছন্দ করেন এর কারণও খুঁজে বের করুন।

ধূমপান করছেন এবং অ্যালকোহল পান করছেন:

ধূমপান কেবল ফুসফুসের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে না তবে এটি লালা উৎপাদন কমায় যা মুখ শুকনো হওয়ার কারণ হতে পারে। ডেন্টাল ক্লিনিকস, ডেন্টাল প্রসপেক্টস, জার্নাল অফ ডেন্টাল রিসার্চ-এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, ধূমপায়ীদের মধ্যে শতকরা ৩৯ ভাগ মানুষ শুকনো মুখের সমস্যায় ভুগছেন।

পানিশূন্য:

পর্যাপ্ত পানি না খেলে আপনার শরীর পানিশূন্য হয়ে যাবে। এ থেকে পরে মুখ শুকিয়ে যাবে। এজন্য অবশ্যই দিন আট গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন।

ডায়াবেটিস:

ডায়াবেটিসের অন্যতম লক্ষণ মুখ শুকিয়ে যাওয়া। আপনি যদি দেখেন প্রায়ই আপনার এ সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ডায়বেটিস পরীক্ষা করুন।

সূত্র: হেলথ শটস




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা