রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মুক্তধারা প্রতিবেদকঃ

ব‌রিশা‌লে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাকে আরও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ আদেশ দেন। রায়ে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন নিহতের প‌রিবার।

মামলার বাদী পক্ষের আইনজীবী বলেন, ‘আসামিকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং আত্মহত্যার প্ররোচনার কারণে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।’

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ১০ আগস্ট স্বামী-স্ত্রী প‌রিচ‌য়ে, নগরীর চকবাজা‌রে একটি হো‌টে‌লের কক্ষ ভাড়া নেয় সা‌য়েম আলম মিমু‌ ও এসএ‌সসি পরীক্ষার্থী ঈশী। প‌রে সায়েম মেয়েটিকে ধর্ষণ করলে, মান‌সিকভা‌বে বিপর্যস্ত হয়ে হো‌টে‌ল কক্ষের সি‌লিং ফ্যা‌নের সাথে ঝু‌লে আত্মাহত্যা ক‌রে ঈশী। এসময় তার মোবাইল ও স্বর্ণালংকার নি‌য়ে পা‌লি‌য়ে যায় অভিযুক্ত সায়েম। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেন স্বজনরা। ১৯ জ‌নের সাক্ষ্যপ্রমাণ শে‌ষে হোটেল মা‌লিক ও ম্যা‌নেজা‌রের সং‌শ্লিষ্টতা না পাওয়ায় তা‌দের খালাস দেওয়া হয়। আর সা‌য়েমের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় তা‌কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা