বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০, ৫:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ

মুক্তধারা ডেস্কঃ

করোনা মহামারি পরিস্থিতিতে এসএমইসহ সব খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। সম্প্রতি সিলেট বিভাগের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও অঞ্চলপ্রধানদের সঙ্গে কভিড-১৯ পরিস্থিতিতে প্রণোদনা প্যাকেজ ও এসএমই কার্যক্রম বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় এই নির্দেশ দেন সচিব।

হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত ওই সভায় সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং রূপালী ব্যাংকের এমডি এবং সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। রূপালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংকের এমডি এবং সিইও আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের এমডি এবং সিইও আবদুস সালাম আজাদ এবং অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও শামস উল ইসলাম সভায় ভার্চুয়ালি অংশ নেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় সঠিক সময়ে সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারাও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা