রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ
প্রকাশ: 4 July, 2021, 10:56 am |
অনলাইন সংস্করণ

রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ

মুক্তধারা ডেস্কঃ

স্বাস্থ্য অধিদপ্তর জানাল

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেনের চাহিদা বেড়েছে। অক্সিজেনের সামগ্রিক সরবরাহ ও উৎপাদনের কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ হতে পারে। আজ রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোনো সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই তাদের আমরা আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

অক্সিজেন অভাবে মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন আসবে, সেটি হাতে পাওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়। গত কদিন আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা