● ●


কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: 22 December, 2020, 4:04 am |
অনলাইন সংস্করণ

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ

মুক্তধারা ডেস্কঃ

কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে বসবাসরত বেশ কয়েকজন সফল বাংলাদেশি নারী উদ্যোক্তা।

কাতারের স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে আসা এসব নারী উদ্যোক্তা কাতারে বাংলাদেশে তৈরি পোশাক, নকশিকাঁথা, জামদানি শাড়ি, হাতে তৈরি বিভিন্ন বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নারী উদ্যোক্তাদের অনেকেই দেশীয় খাবার, পিঠা ও মিষ্টি ঘরে প্রস্তুত করে অনলাইনে অর্ডার নিয়ে প্রবাসী বাংলাদেশিসহ কাতারে বসবাসরত অন্যান্য দেশের ক্রেতাদের কাছেও পৌঁছে দিচ্ছেন।

সৌজন্য সাক্ষাতের সময় নারী উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে বিভিন্ন বাধা অতিক্রম করে উদ্যোক্তা হয়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করেন।

নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে কাতারে দেশীয় পণ্য এবং বাংলাদেশের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি সেদেশে তুলে ধরার জন্য রাষ্ট্রদূত নারী উদ্যোক্তাদের প্রশংসা করেন।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারীদের উদ্যোক্তায় পরিণত হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নে সাফল্য ও অর্জনের কথা তুলে ধরেন।

এ সময় নারীর ক্ষমতায়ন ও কাতারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে দূতাবাস থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে রাষ্ট্রদূত নারী উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা