● ●


এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ
প্রকাশ: 1 December, 2020, 11:45 am |
অনলাইন সংস্করণ

এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ

মুক্তধারা ডেস্কঃ

ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর এবার আমেরিকায় পাড়ি জমাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান জানিয়েছেন, তারা আমেরিকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে চলেছেন। তবে এজন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার সুপার লিগেও দল নামিয়েছিলেন বলিউডের বাদশা। কথা চলছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের সঙ্গেও।

২০২২ সাল থেকে আমেরিকার মেজর ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা আছে। শাহরুখ বলেন, ‘অনেক বছর ধরেই আমরা কলকাতা নাইট রাইডার্স ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ করছি, আমেরিকাতেও টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, সেখানে আমরা সাফল্য পাব।’

২০১৪ সালে শেষ বার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারপর ৬ বছর সাফল্য অধরা। গত আসরে দল গঠন আর মাঝপথে অধিনায়ক পরিবর্তন নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এবার আমেরিকা যাত্রা নিয়ে নাইট রাইডার্স গ্রুপের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘আমেরিকাতে ক্রিকেট প্রথম সারির খেলা হয় না, কিন্তু ক্রিকেটের প্রতি যে ভালবাসা রয়েছে তাতে ভারতের পর বাণিজ্যিক ভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতেই পারে আমেরিকা।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা