● ●


উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ
প্রকাশ: 7 July, 2021, 7:05 am |
অনলাইন সংস্করণ

উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশালের উজিরপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. আলী আরশাদ এবং পরিদর্শক (তদন্ত) হিসেবে মো. মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন মো. আলী আরশাদ।

এর আগে এদিন সকালে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন। তিনি মাত্র দুদিন আগে এই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি জেলার মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

উজিরপুরের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আলী আরশাদ ইতোপূর্বে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনাগাজী মডেল থানা, পশুরাম থানায় দুবার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয় নগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা ওসি আলী আরশেদ পুলিশের চাকরি জীবনে দুবার কচুবা ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখানে সুনাম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, হত্যা মামলার নারী আসামিকে থানায় রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। ওইসময়েই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয় মো. মমিন উদ্দিনকে। পাশাপাশি আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে উজিরপুর সার্কেলের দায়িত্ব প্রদান করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা