|
বরিশাল লকডাউন করার দাবি
|
|
মুক্তধারা প্রতিকবেদকঃ যদিও এরইমধ্যে বিভাগের ছয় জেলাতেই অন্য স্থানের মানুষ ঢোকা নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে সড়ক পথে নজরদারি বাড়ানো হলেও এখন নৌপথে পণ্যবাহী নৌযান আর ছোট ছোট ট্রলারে চেপে মানুষ আসছে বরিশালে। বিভাগের বরিশাল ও ঝালকাঠি জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা ও গ্রাম ব্যক্তি উদ্যোগে পুরোপুরি লগডাউন করা হয়েছে। তবে দাবি উঠেছে প্রশাসনিকভাবে বরিশালকে লকডাউন করার। করোনায় যাতে বরিশালে কোনো নাগরিক আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এ দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। বরিশাল নগরের নাজির মহল্লাসহ মেট্রোপলিটনের বেশ কিছু স্থানে এলাকাবাসীর উদ্যোগে লকডাউন করা হয়েছে। যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও। তবে এতে করে জরুরি সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। |