‘কাঁঠাল প্রক্রিয়াজাত করতে পারলে সারা বছর খাওয়া সম্ভব’
প্রকাশ: 24 May, 2021, 3:47 pm |
অনলাইন সংস্করণ

‘কাঁঠাল প্রক্রিয়াজাত করতে পারলে সারা বছর খাওয়া সম্ভব’

কাঁঠাল পরিচর্যা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ বিষয়ে ফটিকছড়ির গ্রামে প্রশিক্ষণ কর্মশালা

কাঁঠাল একটি সহজলভ্য ও সম্ভাবনাময় ফসল। চাষীদের হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে কাঁঠাল গাছের পরিচর্যা এবং অপরিপক্ক কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্য সামগ্রী রেডি-টু-কুক, ভেজিটেবল মিট, কাঁঠালের শুটকি, আচার, কাটলেট, সিংগারা, সমুচা, পাকুড়া ইত্যাদি তৈরি করা সম্ভব। যা যথাযথ বিপণন করতে পারলে সারা বছর অন-লাইন ও সুপার সপে বিক্রয় করা সম্ভব। যা বাণিজ্যিক ভাবেও হবে খুবই লাভজনক। হাতে কলমে কাচাঁ কাঁঠালের পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক স্টেকহোল্ডার প্রশিক্ষণ কর্মশালা থেকে এ অভিমত উঠে এসেছে। দিনব্যাপী এ কর্মশালা আজ মঙ্গলবার চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার বাংলাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

kalerkantho

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও ঢাকার নিউভিশন সল্যুশনস্ এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘পোস্টহারভেস্ট ম্যানেজমেন্ট, প্রসেসিং এন্ড মাকের্টিং অব জ্যাকফ্রুট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ঢাকার কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এই প্রকল্পে অর্থায়ন করেছে। ২০ জন কাঁঠাল উৎপাদনকারী কৃষক-কৃষাণী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্প্রসারণ কর্মী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

বাংলাপাড়া সরকারী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনসুর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প কো-অর্ডিনেটর হাফিজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. গোলাম ফেরদৌস চৌধুরী ও নিউভিশন সল্যুসনস্ লিমিটেডের কায়সার আলম।

আরো বক্তব্য রাখেন বিএআরআই’র পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের রিসার্স এসোসিয়েট মোস্তফা কামাল ও প্রকল্পের কৃষক গ্রুপের দলনেতা বেলাল আহমেদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা