● ●


কমলালেবু, আম ও কলার চেয়ে বহুগুণ বেশি ভিটামিন আমলকিতে
প্রকাশ: 20 December, 2020, 3:36 am |
অনলাইন সংস্করণ

কমলালেবু, আম ও কলার চেয়ে বহুগুণ বেশি ভিটামিন আমলকিতে

মুক্তধারা ডেস্কঃ

ভিটামিন সি-তে ভরপুর আমলকি। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। কমলালেবুর চেয়ে ২০ গুণ, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে।

চুল ভাল রাখতে আমলকির জুড়ি মেলা ভার। চুলের গোড়া মজবুত করে, খুসকির সমস্যা মেটায়, পাকা চুল প্রতিরোধ করে ! এখানেই শেষ নয় ! চুলের বৃদ্ধিতেও সাহায্য করে আমলকি।

আমলকি হজমশক্তি বাড়ায়। বদহজম, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও দূর করে। এক গ্লাস দুধ বা জলে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খান। এ্যাসিডেটি ধারেকাছে ঘেঁষবে না!

রোজ সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ ছোপ দূর হয়, ত্বক উজ্জ্বল হয়।

আমলকিতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের জন্য উপকারি। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানো বা জল পড়ার সমস্যা থেকে রেহাই মেলে।

আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খান।

রোজ সকালে নিয়মিত আমলকি খেলে ওজন কমবে ঝটপট।পাশাপাশি শরীর ঠান্ডা রাখে, পেশী মজবুত করে, হৃদযন্ত্র ও ফুসফুস ভাল রাখে, মস্তিষ্কের শক্তিবর্ধন করে।

আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরলও কমায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা