ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই
প্রকাশ: 23 November, 2020, 11:11 am |
অনলাইন সংস্করণ

ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই

মুক্তধারা ডেস্কঃ

ওবায়দুল কাদের বললেন
ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি দল দেশের শান্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।

তিনি বলেন, তারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে আপনারা দখলে নিবেন। অপদখল থেকে কিভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায়। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায়। চোরা গলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে। আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে আপনাদের সক্ষমতা কতটুকু ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে।

আজ সোমবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা হলরুমে কম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণসভায় ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। কচুপাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। যদি আপনাদের আচরণ খারাপ হয়। তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে যে রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনাসভায় আরো বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা