|
অধ্যাপক নুরুদ্দিন চৌধুরীর মৃত্যুতে সাদার্ন ইউনিভার্সিটির শোক
|
|
মুক্তধারা ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, আইকিউএসি’র পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক এজেএম নুরুদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, অধ্যাপক এজেএম নুরুদ্দিন চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবং আমরা হারালাম একজন অভিভাবক, পথপ্রদর্শক, জ্ঞানপ্রদীপ ও বিশিষ্ট ব্যক্তিকে। সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত। |