কক্সবাজারে পর্যটক ঠেকাতে চেকপোস্ট
প্রকাশ: 19 March, 2020, 5:42 am |
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পর্যটক ঠেকাতে চেকপোস্ট

মুক্তধারা ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পর্যটন শহর কক্সবাজারে বিশেষ নজরদারি শুরু করেছেন জেলা পুলিশ। ইতোমধ্যে জেলা প্রশাসনও কক্সবাজারে সকল ধরণের পর্যটক, শিক্ষার্থীসহ যে কোন ধরণের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর পরও যাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সারাদেশ থেকে কোন পর্যটক, শিক্ষার্থী, পিকনিক পার্টি, কনফারেন্স বা অন্য কোন জমায়েত ও সমাবেশের উদ্দেশ্যে কক্সবাজার শহরে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য জেলার প্রবেশদ্বার চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট পয়েন্টে কক্সবাজার জেলা পুলিশের চেক পোস্ট বসানোর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে কার্যকর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, প্রবেশদ্বারে বসানো চেকপোষ্ট দিবা-রাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে। কোনো শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই কক্সবাজারে প্রবেশ করতে দেওয়া হবেনা। একইভাবে সাধারণ পর্যটকদেরও কক্সবাজারে আসতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হবে।

সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় না করার জন্য, জমায়েত না হওয়ার জন্য, গণমানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কক্সবাজার জেলা পুলিশের পক্ষ হতে কক্সবাজার শহরে বুধবার বিকেল হতে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। একইসঙ্গে কক্সবাজার শহর, পর্যটন এলাকা ও আশেপাশের এলাকাগুলোও পুলিশ নিয়মিত নজরদারি করবে। ইতিমধ্যে কক্সবাজারে আসা পর্যটক ও অন্যান্যদের দ্রুততম সময়ে কক্সবাজার ত্যাগ করার জন্য তিনি অনুরোধ করে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই বিষয়ে সকলকে সরকারের সব ধরণের নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে পুলিশে চেকপোষ্ট বসানোর সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, আজ রাত ৯টার পর থেকে পুলিশ চেকপোষ্ট বসিয়ে কার্যক্রম শুরু করেছেন।

ওসি বলেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য সরকার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এই সুযোগে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একইভাবে কক্সবাজারেও যাতে দলবদ্ধ শিক্ষার্থী, পর্যটক, পিকনিক পার্টি জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য এই চেকপোস্ট বসানো হয়েছে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা