বাংলাদেশি ভ্যাকসিন কবে আসবে জানালেন আসিফ মাহমুদ
প্রকাশ: 10 September, 2020, 3:30 pm |
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ভ্যাকসিন কবে আসবে জানালেন আসিফ মাহমুদ

মুক্তধারা ডেস্কঃ

 

করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। ইতোমধ্যে চীন দেশটির সেনাবাহিনীর মধ্যে প্রয়োগের জন্য একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এছাড়া রাশিয়াও ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে এমন দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। গ্লোব বায়োটেক লিমিটেড এ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির ভ্যাকসিন এনিম্যাল ট্রায়াল চলছে। ট্রায়ালের ফলাফল ভালো বলে দাবি করছে তারা। শিগগিরই মানুষের শরীরেও ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।

গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছি।

ডা. আসিফ মাহমুদ বলেন, চলতি মাসের মধ্যে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করব। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল) কত দ্রুত আমাদের অ্যাপ্রুভাল দেবে, আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয় তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারব।

তিনি বলেন, পুরোটা আমাদের হাতে নেই, বিএমআরসি, সরকারসহ অনেক বিষয় জড়িত। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে।

গ্লোব বায়োটেকের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, আমরা এখন হিউম্যান ট্রায়ালে যাচ্ছি আগামী ২০ সেপ্টেম্বরের ভেতরে। অ্যানিমেল ট্রায়াল সফল হয়েছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, শতভাগ সফল।

উল্লেখ্য, দেশে প্রথম গ্লোব বায়োটেক ফার্মা গত ২ জুলাই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা