মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ
প্রকাশ: 13 August, 2020, 11:05 am |
অনলাইন সংস্করণ

মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ

মুক্তধারা ডেস্কঃ

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে চলতি দায়িত্ব দিয়ে বিকেলে আদেশ জারি করা হয়।

আগামী ২০ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনা ভাইরাসের শুরু থেকে নমুনা পরীক্ষা এবং ব্রিফিং নিয়ে দেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন মীরজাদী। পরে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ব্রিফিং করে আসছিলেন।

করোনার সময়ে নানা অভিযোগে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে আবুল কালাম আজাদের পদত্যাগের পর আবুল বাসারকে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।

অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হোসনে আরা তহমিনা আগামী ১৯ আগস্ট অবসর উত্তর ছুটিতে যাবেন। মীরজাদি এখন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসারের সঙ্গে কাজ করবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা