● ●


মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়
প্রকাশ: 2 December, 2025, 10:36 pm |
অনলাইন সংস্করণ

মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

মুক্তধারা প্রতিবেদক

 

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব তালতলী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন ও সদস্যসচিব সাইফুল ইসলাম আব্বাস। দোয়া মোনাজাতের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর মধ্যে মসজিদের ভেতর সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনকে নিয়ে তোলা কয়েকটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে তা নিয়ে বিরূপ মন্তব্য করেন নেটিজেনরা।

 

আসাদুল সোহাগ নামের একটি আইডি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সাথে দুটি সেল্ফি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়। ওই সেলফি দুটিতে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন এবং চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দকে বেশ হাস্যজ্জল দেখা যায় মসজিদের ভেতরে।

 

নেটিজেনরা মন্তব্য করেন যেখানে দলের চেয়ারপারসনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সেই মসজিদের ভিতরেই হাস্যজ্জল সেলফি বিএনপি’র এই নেতৃবৃন্দ কিভাবে তুলতে পারেন তা অভাবনীয়। এটা নিঃসন্দেহে দায়িত্বহীনতার পরিচয়।

 

উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন এর এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বলেন, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতায় পুরো বাংলাদেশের মানুষ স্তম্ভিত। সেখানে দোয়া মোনাজাতে অংশ নিয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক কিভাবে সেলফি তুলেন এবং তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয় তা আমার বোধগম্য নয়। এটা সত্যি শিষ্টাচার বহির্ভূত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা