● ●


আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল, এলাকায় তোলপাড়
প্রকাশ: 6 October, 2025, 9:28 pm |
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল, এলাকায় তোলপাড়

 

মুক্তধারা প্রতিবেদক

রায়পাশা করাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমানকে ৫ নং ওয়ার্ডের চালের ডিলারশীপ পাইয়ে দেয়ার।

এ বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। কেবল এই অভিযোগই নয় তার পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ছবিটিতে বিগত আওয়ামী লীগ সরকার আমলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান মধুর সাথে বেশ সক্ষমতা রক্ষা করে রয়েছেন তিনি।

ওই ছবিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির চৌধুরী
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফাসহ আরো অনেকে রয়েছেন। যারা আওয়ামী লীগ সরকার আমলে আবুল কালাম সিকদারকে সেল্টার দিতেন। আর এখন আবুল কালাম সিকদার তাদেরকে সেল্টার দিচ্ছেন। এমন অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের।

ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আবুল কালামসহ আরো অনেকই রয়েছে যাদের কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা এই বিষয়গুলোকে হাই কমান্ডকে জানিয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের প্রত্যাবর্তন করতে কাজ করছেন আবুল কালাম সিকদার। তার কর্মকাণ্ডে বিব্রত করাপুর ইউনিয়ন বিএনপি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা