● ●


শিক্ষা উপকরণ পেল ৩৪২ শিশু
প্রকাশ: 26 August, 2025, 10:15 pm |
অনলাইন সংস্করণ

শিক্ষা উপকরণ পেল ৩৪২ শিশু

মুক্তধারা প্রতিবেদক

সুবিধা বঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে। একইসাথে ১০ জন অসহায় নারীর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

 

 

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট বিকেলে উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, গাছের চারা বিতরণ, তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়।

 

 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

 

 

প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাষ্টর এ্যালবাট বল্লভ, চার্চের সম্পাদক সুবল মিত্র।

 

 

প্রকল্পের সমাজ কর্মী বৃষ্টি রায় জানিয়েছেন, ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদানের পর ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৪২ জন রেজিস্টার শিশুদের মাঝে তিনমাস পরপর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, সুবিধাভোগি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা