● ●


বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার
প্রকাশ: 26 August, 2025, 9:43 pm |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার

মুক্তধারা প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে একক আধিপত্যে থাকা পতিত আওয়ামিলীগ সরকারের দোসর লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, তার বিরূদ্ধে হত্যা সহ মোট ৫ টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের ১ টি বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা