● ●


সংসদ নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব এবি পার্টির
প্রকাশ: 20 August, 2025, 4:50 pm |
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব এবি পার্টির

মুক্তধারা প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবি পার্টি। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এটিসহ ৯ দফা প্রস্তাব তুলে ধরে দলটি।

আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এবি পার্টির একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠক শেষে প্রস্তাবের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের শীর্ষ দুই নেতা।

এবি পার্টির ৯ দফায় আরও বলা হয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে উচ্চকক্ষের ব‍্যবস্থা না রাখা এবং সে ক্ষেত্রে নিম্নকক্ষে ন্যূনতম ১০০ আসনে ভোটের সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রণয়ন করা; প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত ও দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা; ভোটকেন্দ্র প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্রের সংখ্যা কমানো এবং বড় মাঠসহ শিক্ষাপ্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠে ভোটকেন্দ্র স্থাপন; মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রণয়ন; নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের ব্যবস্থা রাখা; নির্বাচন কমিশনের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা