● ●


এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে-জিএম কাদের
প্রকাশ: 20 August, 2025, 4:46 pm |
অনলাইন সংস্করণ

এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে-জিএম কাদের

মুক্তধারা প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকার কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।

আজ বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি সভায় জি এম কাদের এ কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন।

দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।’

জি এম কাদের আরও বলেন, দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সব সময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই।

নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দের লোকজনকে পদায়ন করা হচ্ছে অভিযোগ করে এই নেতা বলেন, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয়–রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। বেকার সমস্যা ঊর্ধ্বগামী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, সরকার সেই পথে হাঁটছে না।

জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় প্রেসিডিয়ামের সভায় আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রশীদ সরকার, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম, এইচ এম শাহরিয়ার আসিফ, মো. আশরাফুজ্জামান, ইকবাল হোসেন, মহসিন ইসলাম, মো. মমতাজ উদ্দীন, মো. আবু তাহের, মইনুর রাব্বী চৌধুরী, আজমল হোসেন ও নুরুন নাহার বেগম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা