● ●


লকডাউনে শুটিং বাতিল
প্রকাশ: 2 July, 2021, 2:36 pm |
অনলাইন সংস্করণ

লকডাউনে শুটিং বাতিল

অন্তর্জাল ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২৯ জুন থেকে। ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘শুটিং হাউসে করলে হয়তো কাজ করা যেত। কিন্তু ঢাকার বিভিন্ন অফিসে, বিমানবন্দরে আমাদের শুটিং করার কথা। লকডাউনে এই সব জায়গায় শুটিংয়ের অনুমতি দিচ্ছে না কেউ।’

সিয়াম আহমেদ এর অন্তজাল সিনেমার শুটিং স্থগিত

সিয়াম আহমেদ এর অন্তজাল সিনেমার শুটিং স্থগিত ছবি: সংগৃহীত

সাইফ খান, বিপাশা কবির অভিনীত জেদি মেয়ে ছবির শুটিং বাতিল হয়েছে। ২৪ জুন থেকে পুবাইলের লোকেশনে শুটিং শুরুর করার কথা ছিল। লকডাউনের কারণে শুটিং বন্ধ করা হয়েছে, জানিয়েছেন ছবিটির পরিচালক রেজা হাসমত।

একই কারণে অনন্য মামুনের কসাই ২, আলী আজাদের বনলতা, জসিম উদ্দীনের কলিজাতে দাগ লেগেছে, জাফর আল মামুনের এক পশলা বৃষ্টি এবং মনতাজুর রহমান আকবর ও এমডি মোতালেবের নাম ঠিক না হওয়া দুটি নতুন সিনেমার শুটিং বাতিল হয়েছে। এই সব ছবির পরিচালকেরা জানিয়েছেন জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবিগুলোর শুটিং শুরুর কথা ছিল।

নিরব অভিনীত কসাই ২ সিনেমার শুটিং স্থগিত

নিরব অভিনীত কসাই ২ সিনেমার শুটিং স্থগিত

আগে শুটিং শুরু হওয়া কয়েকটি ছবির নতুন শিডিউলও বাতিল হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে আবু তাওহীদ হিরণের সংশয়ীর শুটিং। পরিচালক জানালেন মাত্র দুই দিন শুটিং করেছেন। লকডাউন ও বৃষ্টির কারণে শুটিং বন্ধ রেখেছেন তিনি। এ ছবিতে অভিনয় করছেন সংগীতশিল্পী শেখ সাদি, টিকটক থেকে আসা অনামিকা ঐশী।

আইরিন অভিনীত হৃদমাঝারে তুমির শেষ ধাপের শুটিং বাতিল হয়েছে

আইরিন অভিনীত হৃদমাঝারে তুমির শেষ ধাপের শুটিং বাতিল হয়েছে ছবি: সংগৃহীত

সানজু জন ও আইরিন অভিনীত হৃদমাঝারে তুমির শেষ ধাপের শুটিং বাতিল হয়েছে। ২৭ জুন থেকে টাঙ্গাইলে শুটিং করার কথা ছিল। ছবির পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘দুই-তিন দিনের কাজ বাকি। লকডাউন শিথিল হলে ঢাকাতেই বাকি কাজ করে ফেলব।’
গ্যাংস্টার ছবির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ১ জুলাই থেকে বাকি শুটিং করার কথা ছিল। ছবির পরিচালক শাহিন সুমন জানালেন, ‘সরকারি নির্দেশনা না থাকলেও শুটিং বাতিল করেছি। এবার মুভমেন্ট বাসও থাকছে না। এত বড় ইউনিট নিয়ে কাজ করা যাবে না।’ গ্যাংস্টার ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, শান্ত খান প্রমুখ।
লকডাউনে শুটিং বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে কোনো দিকনির্দেশনা ছিল না এত দিন। বুধবার দুপুরে পরিচালক সমিতির এক জরুরি মিটিংয়ে পর সিনেমার সব শুটিং বন্ধের ঘোষণা দিয়েছেন তাঁরা। সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, ‘যেহেতু ঈদে কোনো ছবির মুক্তির সম্ভাবনা নেই, তাই শুটিংয়ের কোনো তাড়া নেই।’

সংশয়ী সিনেমায় অভিনয় করছেন সংগীতশিল্পী শেখ সাদি, টিকটক থেকে আসা অনামিকা ঐশী

সংশয়ী সিনেমায় অভিনয় করছেন সংগীতশিল্পী শেখ সাদি, টিকটক থেকে আসা অনামিকা ঐশী




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা