ময়মনসিংহে সর্বোচ্চ করোনা শনাক্তের দিনে মমেকে মৃত্যু ৮
প্রকাশ: 30 June, 2021, 11:04 am |
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সর্বোচ্চ করোনা শনাক্তের দিনে মমেকে মৃত্যু ৮

মুক্তধারা ডেস্কঃ

ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক শূন্য ৮ শতাংশ। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন জামালপুর জেলার শ্রীপুরের মজিবুর রহমান (৮৫), শেরপুর সদরের নুরুজ্জামান (৩৫) ও শেরপুরের জংগলদী গ্রামের জালাল উদ্দিন (৮৫)।

এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আলাল উদ্দিন (৬৪), নাজমুন্নাহার (৩৮), জামালপুর সদরের ওয়াহিদ মিয়া (৭০), নেত্রকোনার কেন্দুয়ার শদ্ধু মিয়া (৫০) ও টাঙ্গাইলের মধুপুরের শাহানাজ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে এ ইউনিটের আইসিইউতে ১৩টি আসনের মধ্যে খালি আছে একটি। আর রোগীর চাপ সামলাতে সাধারণ ওয়ার্ডের শয্যা সংখ্যা ২১০টি বাড়িয়ে ২৪২টি করা হয়েছে। এখানে রোগী ভর্তি আছে ১৯০ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৫ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা