● ●


বরিশাল লকডাউন করার দাবি
প্রকাশ: 11 April, 2020, 2:30 pm |
অনলাইন সংস্করণ

বরিশাল লকডাউন করার দাবি

 

মুক্তধারা প্রতিকবেদকঃ
ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপনে এখানো বরিশালের বিভিন্ন এলাকায় আসছে মানুষ। তার পাশাপাশি সাধারণ মানুষ এখনো অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। ফলে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হয়ে পড়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া রোধ আর সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় চেকপোস্ট আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তবে পটুয়াখালী ও বরগুনায় দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পর গোটা দক্ষিণাঞ্চলেই কিছুটা শঙ্কা বেড়েছে।

যদিও এরইমধ্যে বিভাগের ছয় জেলাতেই অন্য স্থানের মানুষ ঢোকা নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে সড়ক পথে নজরদারি বাড়ানো হলেও এখন নৌপথে পণ্যবাহী নৌযান আর ছোট ছোট ট্রলারে চেপে মানুষ আসছে বরিশালে। বিভাগের বরিশাল ও ঝালকাঠি জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা ও গ্রাম ব্যক্তি উদ্যোগে পুরোপুরি লগডাউন করা হয়েছে।

তবে দাবি উঠেছে প্রশাসনিকভাবে বরিশালকে লকডাউন করার। করোনায় যাতে বরিশালে কোনো নাগরিক আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এ দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

বরিশাল নগরের নাজির মহল্লাসহ মেট্রোপলিটনের বেশ কিছু স্থানে এলাকাবাসীর উদ্যোগে লকডাউন করা হয়েছে। যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও। তবে এতে করে জরুরি সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা