২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত ১৮১, উপসর্গসহ মৃত্যু ৭
প্রকাশ: 28 June, 2021, 7:49 am |
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত ১৮১, উপসর্গসহ মৃত্যু ৭

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বিগত ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো দেড়শত।

আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৯৯ জন।
এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনের এবং পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ শ ছাড়িয়ে ৩০১ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জনসহ মোট ২০৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২০৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত ১৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৬১১ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৩ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫১৫ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫১৫ জনের মধ্যে ২১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টা (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ও করোনা ওয়ার্ডে ৩ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এবং ৯৫ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৪৫.৪০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে শনাক্ত ও মৃত্যুর হাড়ে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা