● ●


ধর্মীয় বক্তা আবু ত্ব-হা উদ্ধার
প্রকাশ: 18 June, 2021, 11:22 am |
অনলাইন সংস্করণ

ধর্মীয় বক্তা আবু ত্ব-হা উদ্ধার

মুক্তধারা ডেস্কঃ
আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে বর্তমানে মহানগর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীকে উদ্ধার করেছে পুলিশ। আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে বর্তমানে মহানগর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (১৮ জুন) সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া ও ডিবি) ফারুক আহমেদ।
পুলিশ জানায়, নিখোঁজ বক্তা আবু ত্ব-হা রংপুরের খামার মোড়ের মাস্টারপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে জুমার নামাজের পর ফিরে আসেন। বিকেল ৩টার দিকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি রংপুর মেট্টোপলিটন পুলিশ হেফাজতে রয়েছেন। মহানগর ডিবি অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরআগে গত ১০ জুন রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হন ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তিন সঙ্গী।
এ ঘটনায় সন্তানের খোঁজ চেয়ে গত ১১ জুন রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আজেদা বেগম।

জিডিতে তার মা উল্লেখ করেন, বৃহস্পতিবার (১০ জুন) বিকেল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে আদনান সাভারে যাচ্ছেন বলে তাকে জানান। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। এ সময় তিনি ঢাকার গাবতলীতে আছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজেদা বেগম আরও জানান, আদনানের ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়।
এরপর গত ১৬ জুন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন স্ত্রী।
নিখোঁজ আদনান অনলাইনে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। আদনানের বাড়ি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়। তবে ত্ব-হা তার স্ত্রী এবং দেড় বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। আদনান অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন।
আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ২০১৮ সালে একটি ইসলামি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ইসলামি শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল খোলেন। পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে দেওয়া জুমার খুদবা তার নিজের চ্যানেলে প্রচার করে জনপ্রিয়তা পান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা