বরিশালে ছাগল পালনকারী শ্রেষ্ঠ খামারীদের পুরস্কার বিতরণ
প্রকাশ: 21 November, 2020, 10:15 am |
অনলাইন সংস্করণ

বরিশালে ছাগল পালনকারী শ্রেষ্ঠ খামারীদের পুরস্কার বিতরণ

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশালে ব্লাক বেঙ্গল ছাগল পালনকারী শ্রেষ্ঠ খামারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একইসাথে নগ‌রের কাশিপুর এলাকায় সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে ছাগল উন্নয়ন খামার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরকারি এই খামারে ‘ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে’র আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, বিশ্বের যেসব স্থানে উন্নত জাতের ছাগল আছে, সেগুলো তারা নিজস্ব পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন। আমরাও সেদিকেই এগিয়ে যাচ্ছি।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের পুষ্টিমান অনেক ভালো এবং চাহিদা আছে প্রচুর। বরিশাল অঞ্চলের আবহাওয়া এই ছাগল পালনের জন্য অত্যন্ত উপযোগী।

এছাড়া এই জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা চাই বাণিজ্যিক ভিত্তিতে ছাগল পালন এবং খামার করার মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধি করতে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ক‌র্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জব্বার শিকদার, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা