গৌরনদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ: 6 November, 2020, 1:36 pm |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

 

মুক্তধারা প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এরআগে, গত ৩ অক্টোবর গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুরে একই গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর ছেলে শাহ নেওয়াজ বেপারী (৬৫) নিজ বাড়িতে ডেকে নিয়ে সম্পর্কে নাতনী ওই স্কুলছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর চিৎকার শুরু করলে পালিয়ে যান ধর্ষক শাহ নেওয়াজ বেপারী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৌহিদুজ্জামান জানান, শুক্রবার সকালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা