যুবককে বলাৎকারের অভিযোগে আইনজীবী গ্রেফতার
প্রকাশ: 12 October, 2020, 7:15 am |
অনলাইন সংস্করণ

যুবককে বলাৎকারের অভিযোগে আইনজীবী গ্রেফতার

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশালে যুবককে বলাৎকারের অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) শারীরিক পরীক্ষার জন্য ওই যুবককে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে
পাঠিয়েছে।

গ্রেফতার আইনজীবীর নাম একেএম সামসুল হক। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য।

মামলা সূত্রে জানা যায়, জমি বিক্রির জন্য বেশ কয়েকমাস আগে ওই যুবক আইনজীবী সামসুল হকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নানান কৌশলে সামসুল হক ওই যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করে গত ৮ মাস ধরে বিভিন্ন অছিলায় বলাৎকার করেন।

এ ঘটনায় শনিবার (১০ অক্টোবর) ওই যুবক কোতয়ালি মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ আইনজীবী সামসুল হককে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুল হক জানান, ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য মেডিক্যালে ও অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ওই আইনজীবীর আচরণ তৃতীয় লিঙ্গের মতো হলেও তিনি নিজেকে স্বাভাবিক বলে দাবি করেন। তবে তিনি তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে মেলামেশা করেন বলে জানান।

এ ঘটনার ধিক্কার জানিয়ে দ্রুত তার সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদাসহ সুধিজনরা।

তবে এটি ষড়যন্ত্রমূলক হতে পারে বলে দাবি করে আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে এটি নিন্দনীয়, আর এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায়ভার সংগঠন নেবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা